জোনা জলপ্রপাত
আমরা বাঙালীরা খুবই ভ্রমনপ্রিয় । যখনই কোনো ছুটি পাই অথবা উইকেন্ডে আমরা কোথাও ঘুরতে পছন্দ করি। কিন্তু, বেশীরভাগ সময়ই কোথাও এমনই জায়গায় যেতে পছন্দ করি যেটি কাছে-পিঠে হক এবং গেলে বেশ আনন্দ করতে পরি। সেই জন্যই ঝাড়খন্ড বাঙালিদের জন্য এক অন্যতম পর্যটক স্থল হয়ে থাকে। এই ব্লগ পোস্টে আমি যে জায়গায়র কথা বলব সেটি ঝাড়খন্ডের রাজধানী রাঁচীর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটির নাম হল জোনা জলপ্রপাত। রাঢু নদীর জলে নির্মিত এই আকর্ষণীয়, মনোরম এবং শান্ত জলপ্রপাতটিকে গৌতমধারা জলপ্রপাতও অনেকে বলে। এখানে পৌছবার জন্য রাঁচী-পুরুলিয়া রোড হয়ে আসতে হয়। এই জলপ্রপাতটি শালবন দিয়ে ঘেরা। এই জলপ্রপাতে জল প্রায় সারা বছরই থাকে কিন্তু এখানে আসবার সব থেকে ভালো সময় হল জুন থেকে সেপ্টেম্বর। এখানে আরও একটি বিষয় খুব ভালো যে আপনারা এখানেই নিজের মধ্যাহ্ন ভোজ সারতে পারেন। এখানে আমিষ এবং নিরামিষ ভোজের উত্তম বন্দোবস্ত রইছে। এখনকার লোকেরা বাংলা বোঝে এবং বলেও, ব'লে যাঁদের হিন্দি বলতে একটু অসুবিধা হয়ে থাকে তাঁরা সহজেই নিজের মাতৃভাষায় কথা বলতে পারেন।